ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ মুন্না বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তরুন কান্তি ঘোষ, সরকারি কেসি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান