সাটুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের অধ্যক্ষ গনেশ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, আমাদের সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। পরিবারের বাবা-মায়ের উচিত স্কুল কলেজে ভর্তি হওয়ার পূর্বে তাদের সন্তানকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা দেওয়া। ছোট বেলা থেকেই যদি প্রতিটি সন্তান আদর্শ ও নৈতিকতার শিক্ষা নিয়ে বড় হয় তাহলে তার পক্ষে দুর্নীতি করা সম্ভব হবেনা।
এসময় সভায় সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারসহ উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার