দাউদকান্দিতে ১২ বারো কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
অদ্য ০৯/১২/২০২৪ ইং তারিখ এসআই(নিঃ)/ ফারুক ইসলাম, বিপি-৭৮৯৭১০৬১৯০, দাউদকান্দি হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা, সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাইট-১ মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকাবস্থায় একটি খালি ট্রাককে (যাহার রেজিঃ নং-মাগুড়া-ট-১১-০০৩৯) সন্দেহজনক ভাবে দ্রুতগতি চালাইতে দেখে সংকেত দিলে চালক গতি বাড়াইয়া পলায়নের চেষ্টা করলে সংঙ্গীয় র্ফোসের সহয়তায় দাউদকান্দি থানাধীন বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠ নামক স্থানে ট্রাকটিকে থামাইতে সক্ষম হোন।
উপস্থিত সাক্ষীদেরকে সাথে নিয়ে উক্ত খোলা খালি ট্রাকে প্রবেশ করে তল্লাশী কালে আসামীদ্বয়ের দেখানো মতে আসামী ড্রাইভার মোঃ তমিজ এর সিটের পিছনে কেবিন বক্স এর মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো ০৩(তিন) প্যাকেট ও আসামী বাদল চন্দ্র শীল এর দুই পায়ের মাঝে একটি বাজারের ব্যাগে হাত দিয়ে ধরা অবস্থায় হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো ০৩(তিন) প্যাকেট গাঁজা(মাদকদ্রব্য), মোট ০৬(ছয়) প্যাকেট, প্রতিটি প্যাকেটে ০২(দুই) কেজি করে সর্বমোট ১২(বার)কেজি গাঁজা আসামীদ্বয়ের নিজ নিজ হাতে বাহির করে দেওয়া মতে উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় ট্রাক সহ উল্লেখিত মাদকদ্রব্য এসআই(নিঃ)/ ফারুক ইসলাম ০৯/১২/২০২৪খ্রিঃ ০১.৪৫ ঘটিকার সময় জব্দ করেন। জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, উক্ত মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা কংশনগর হতে অজ্ঞাত নামা ব্যক্তির নিকট হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের লক্ষে ঢাকা কেরানীগঞ্জ এর উদ্দেশ্যে বর্ণিত ট্রাকযোগে বহন করে নিয়ে যাইতেছিল। জিজ্ঞসাবাদে তারা আরো জানায় যে, মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহনের কাজে উল্লেখিত ট্রাকটি ব্যবহার করে কেরানীগঞ্জ,ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।
এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ