ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুরে বেগম রোকেয়া দিবসে ৫ জন জয়িতা পেলেন সন্মাননা


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:৩১

দিনাজপুরে বেগম রোকেয়া দিবস ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে ৫জন জয়িতা পেলেন সন্মাননা। ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সন্মাননা দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) বেলা দেড়টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জয়িতাদের এই সন্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।  অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুল মুসতাহিনা প্রমুখ। এছাড়াও ডে কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম রোমানা এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাবৃন্দ। বক্তব্যশেষে দিনাজপুর জেলায় বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী ৫জন জয়িতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

এসময় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার তুলে দেন তিনি। সম্বর্ধনাপ্রাপ্ত জেলা পর্যায়ের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের শেফালী হাজরা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনে ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের কুমারী শিমলা রাণী, সফল জননী নারী বিরামপুর উপজেলার দেশমা গ্রামের মেরিনা বেসরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় পার্বতীপুর উপজেলার উত্তর বাসুদেবপুুর গ্রামের শাপলা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ঘোড়াঘাট উপজেলার ঘুঘরা গ্রামের মহাসিনা খাতুন।

T.A.S / T.A.S

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা