বাঘার আমের দ্বিতীয় চালান গেল ইংল্যান্ডে : প্রয়োজন প্যাকেজিং হাউস
আম মানেই রাজশাহী আর রাজশাহী মানেই বাঘা উপজেলার সুস্বাদু খ্যাতি। রাজশাহীকে বলা হয় আমের রাজধানী। এ খ্যাতি রয়েছে দেশজুড়ে। আর রাজশাহীর আম মানেই অত্র বাঘা উপজেলার আম। রাজশাহী জেলার উৎপাদিত আমের অর্ধেক উৎপাদন হয় বাঘা উপজেলায়। প্রতি বছর এ উপজেলায় প্রায় এক লাখ মে. টন আম উৎপাদন হয়। বর্তমানে বাঘা উপজেলার আম দেশের গণ্ডি পেরিয়ে সুদূর যুক্তরাজ্যে পাড়ি দিচ্ছে। গত ২৮ মে শুক্রবার ফুড অ্যান্ড ভেজিটেব্যল এক্সপোর্ট অ্যাসোসিয়শনের ব্যবস্থাপনায় কারিতা কেআইএফসি নামের একটি প্রতিষ্ঠান বাঘা উপজেলার কন্টাক্ট ফার্মার অ্যাসোসিয়শনের সভাপতি শফিকুল ইসলামের (ছানা) কাছ থেকে পাকুড়িয়া বাজার হতে তিন টন ক্ষীরসাপাত (হিমসাগর) আম ক্রয় করে এ বছরের প্রথম চালান যুক্তরাজ্যে পাঠিয়েছে। সোমবার (৩১ মে) দ্বিতীয় চালান গেল ইংল্যান্ডে।
বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আম চাষ কঠিন হলেও আমে যাতে কোনো প্রকার পোকার আক্রমণ না ঘটে এজন্য আমচাষি ও ব্যবসায়ীরা 'ফুট ব্যাগিং' পদ্ধতির মাধ্যমে আম চাষ শুরু করেছেন। আম রপ্তানির জন্য উপজেলায় বাছাইকৃত ২০ জন চাষিকে আম রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বাগানে উৎপাদিত ও ক্ষতিকারক রাসায়নিকমুক্ত আম ঢাকায় বিএসটিআই ল্যাবে পরীক্ষা করে বিদেশে রপ্তানি করা হয়।
কন্টাক্ট ফার্মার অ্যাসোসিয়শনের সভাপতি শফিকুল ইসলাম (ছানা) জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে গত মৌসুমে আমরা বিদেশে আম পাঠাতে পারিনি। এর আগে ২০১৯ সালে আমরা বিদেশে আম রপ্তানি করেছি। এ বছর চাষিরা ঠিকমতো বিদেশে আম পাঠাতে পারলে আরো উৎসাহী হবেন। ফলে দেশের অর্থনীতিতেও অগ্রণী ভূমিকা রাখবেন।
আম রপ্তানির ক্ষেত্রে বাঘায় আমের জন্য কোনো প্যাকেজিং হাউস নেই উল্লেখ করে তিনি বলেন, এই আম যাবে ঢাকার প্যাকেজিং হাউসে। এভাবে যেতে যেতে কিছু আম নষ্ট হয়ে যায়। আমের গুণগতমান ঠিক থাকে না। যদি বাঘায় আম রক্ষণাবেক্ষণ ও প্যাকেজিং হাউস স্থাপন করা যায় তাহলে আমচাষিরাসহ দেশ আরো লাভবান হবে। তাই বাঘা থেকে আম প্যাকেজিং করে আকাশপথে সরাসরি ঢাকায় পাঠানোর দাবি জানান তিনি।
কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জানান, বাঘা উপজেলায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার আম চাষ করা হয়েছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ মে. টন। এ বছর বিদেশে ৩০০ টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। গত বছর (২০২০) এখান থেকে কোনো আম রপ্তানি হয়নি। তবে তার আগের বছর (২০১৯) বাঘা থেকে ৩৫ টন আম রপ্তানি হয়েছিল বিদেশে।
এমএসএম / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied