ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সিংড়ায় মায়ের হাতে মেয়েকে হত্যার অভিযোগ, সৎ মা গ্রেফতার


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৫:৪৯

নাটোরের সিংড়ায় মোছা. হাওয়া খাতুন (৮) নামে আট বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সৎ মা নুপুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু হাওয়া খাতুন (৮) উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে হাফিজুল ইসলাম পুকুর পাহারার কাজ করেন। পুকুর পাড়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ঘরে তিনি বসবাস করতেন। সোমবার সকালে সৎ মা নুপুর বেগম তার সতীনের আট বছরের মেয়ে হাওয়া খাতুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা নুপুর বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত শিশু হওয়া খাতুনের বড় আম্মু জুলেখা বেগম বলেন, নুপুর পাশের এলাকার এক ছেলের সাথে পরকীয়ায় আসক্ত ছিল তাদের একসাথে দেখতে পেয়েছিল হাওয়া বিষয়টি তার বাবা হাফিজুর কে বলে দেওয়ার কারনে মাঝে মাঝে শিশুটিকে মারধর করতো তার সৎ মা নুপুর এর আগেও অনেক ছেলের সঙ্গে সম্পর্ক করতো বলে জানান তিনি।

ওসি মো. আসমাউল হক বলেন, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত