ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ওভারটেক করতে গিয়ে সড়কে লড়ি ও পিকআপ ভ্যান মুখোমুখী সংঘর্ষে আহত ৩


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৬:৫৯

জয়পুরহাটের আক্কেলপুরে ওভারটেক করতে গিয়ে তেলবাহী লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের পূর্ণ গোপীনাথপুর হঠাৎপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের রফিক (২২), শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের উজ্জল হোসেন (২২) এবং গাইবান্ধার পলাশবাড়ির কেত্তারপাড়া গ্রামের আরিফ হোসেন (৪৪)। তারা সকলে পিকআপ ভ্যানে ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুরের দিক থেকে আইসক্রীম বহনকারী একটি পিকআপ ভ্যান ওই এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে তারা কেবিনে আটকে পড়ে। এসময় তেলবাহী লড়িটির তেমন ক্ষতি না হওয়াই দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পিকআপ ভ্যানের কেবিন কেটে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়াই কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের রফিক (২২), শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের উজ্জল হোসেন (২২) এবং গাইবান্ধার পলাশবাড়ির কেত্তারপাড়া গ্রামের আরিফ হোসেন (৪৪)।

প্রত্যক্ষদর্শী আজাদ নামের স্থানীয় বাসিন্দা বলেন, বিকট শব্দ শুনে সড়কে এসে দেখি পিকআপ ভ্যান ও তেলের লড়ি মুখোমুখী সংঘর্ষ হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের কেবিন কেটে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

T.A.S / T.A.S

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ