বিপদসীমার ৫০ সে.মি উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, পানিবন্দি দেড় হাজার পরিবার
উজানের ঢলে উত্তরের জেলা গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাথে দেখা দিয়েছে ব্যাপক নদীভাঙন। ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র ৫০ সেন্টিমিটার ও জেলা শহরের নতুন ব্রীজ পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টা থেকে ব্রহ্মপুত্রের পানি বৃহস্পতিবার ৩টা পর্যন্ত ১০ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ০৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নদীর তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধির ফলে ব্যাপক স্রোত দেখা দিয়েছে। নদীতীরবর্তী গ্রামগুলো ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের সাতটি ওয়ার্ডে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এই এলাকায় বসতভিটা, গাছপালা, বাজারসহ অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে ওই এলাকার লোকজন তাদের ঘর থেকে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল নিরাপদ স্থানে সরাতে শুরু করেছে এবং তাৎক্ষণিকভাবে ঘরগুলো ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে।
এদিকে পানি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফজলুপুর ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড় হাজার পরিবার। বন্যাপীড়িত লোকজন আর্থিক সংকটে পড়ে অসহায় অবস্থায় দিনযাপন করছেন। পানির নিচে তলিয়ে গেছে ২ হাজার বিঘা জমির আমন বীজতলা, রোপা আমন, পাট, মরিচ, বেগুন, পটলসহ বিভিন্ন ফসল।
ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক বলেন, পানি বৃদ্ধির কারণে নদীর স্রোত বেড়ে যাওয়ায় তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৫ শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন। সরকারিভাবে ত্রাণ হিসাবে মাত্র ৩ টন চাল বরাদ্দ পাওয়া গেছে, যা ক্ষতিগ্রস্তদের তুলনায় অনেক কম।
জামান / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন