ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যত, এখনই” এ শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) ও জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টা ব্যপি চলে মানববন্ধন।
পরে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র এরিয়া কোঅডিনেটর হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও উই’র নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সনাকের সিনিয়র সদস্য এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী শাহিনুর রহমান, জিহান লেমন, রিতা খাতুন, নাছির উদ্দিন, মামুনুর রশিদ, জান্নাতুল ফেরদৌস, চন্দন বসু মুক্ত, রুহুল আমিন ও গোওসি গোর্কি। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সিডিপির রিসোর্স মোবালাইজেশন এন্ড পার্টনারশিপ অফিসার পারভিন নাহার।
বক্তারা বলেন, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা, বিশেষ করে নারী ও দূর্বল জনগোষ্ঠীর উপর এর অসম প্রভাব নির্দেশ করা। জলবায়ু কর্মসূচিতে মানবাধিকার নীতিমালা অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা এবং সমস্ত জলবায়ু-সম্পর্কিত নীতিমালা ও কর্মসূচিতে জেন্ডার-সংবেদনশীল এবং অন্তভর্’ক্তিমূলক পন্থা অবলম্বনের জন্য আহবান জানানো হয়।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান