ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুরের তাপমাত্রা শৈত্যপ্রবাহের সন্নিকটে, খেটে খাওয়া মানুষের ভোগান্তি


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৩:৩৫

প্রতিবারই আগেভাগে শীত চলে আসে উত্তরের জনপদগুলোতে। গত কয়েকদিনের শীতে কাবু এ অঞ্চলের মানুষ। ৭ ডিসেম্বর তাপমাত্রা আরও কমেছে উত্তরের জেলা দিনাজপুরে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। যেটি শৈত্যপ্রবাহের খুব কাছাকাছি। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। আবহাওয়ার ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। আর যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আরও নিচে নেমে যায়, তাহলে তাকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসাব অনুসারে, দিনাজপুরে তাপমাত্রা ১০-এর ঘরে অবস্থান করছে। আর কিছুটা কম হলেই এই জেলার ওপর দিয়ে বইবে শৈত্যপ্রবাহ। এর আগে, গত ১০ ডিসেম্বর দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, ক্রমান্বয়ে কমে যাচ্ছে এই জেলার তাপমাত্রা। সেই সঙ্গে হিমেল বাতাসের ঝাপটা স্থানীয়দের জীবন আরও বিপর্যস্ত করে তুলেছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের আয় উপার্জনে ভাটা পড়েছে। কৃষকরাও রয়েছেন শঙ্কার মধ্যে। মঙ্গলবার দুপুর ১২টায় উঠেছে সূর্য, তবে প্রখরতা একেবারেই কম। যদিও গতকালের চেয়ে হিমেল বাতাস কিছুটা কম প্রভাবিত হচ্ছে এ জেলার ওপর দিয়ে। আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে এবং ঘন কুয়াশার প্রাদুর্ভাব হবে। এই মাসেই শৈত্যপ্রবাহ বয়ে যাবে জেলার ওপর দিয়ে। এই মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

T.A.S / T.A.S

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা