ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

১০ বছরের শিশুকে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ১২:১৪

ভোলায় হত্যা মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চরফ্যাশন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা, আনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিন চৌকিদারের ছেলে মোস্তফা, ছোট ভাই ইকবাল, পিতা জামাল উদ্দিন চৌকিদার ‍এবং ১নং ওয়ার্ডের বাসিন্দা নজীর আলি গাজীর ছেলে জয়নাল আবেদিন গাজী। 

মামলার রায় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সালের ২০ মে সোমবার বিকেলে পরিকল্পিতভাবে একই গ্রামের মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০ বছরের শিশু পুত্র কেফায়েত উল্লাহ রায়হানকে বাড়িসংলগ্ন খোলা মাঠের পাশে গলাটিপে হত্যা করেন। আসামরিা এ হত্যাকাণ্ড অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে লুঙ্গি দিয়ে পেঁচিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে শিশুটির মৃতদেহ। পরবর্তীতে নিহত রায়হানের পিতা মাওলানা নোমান বাদী হয়ে ২০১৩ সালের জুন মাসে চরফ্যাশন জুডিসিয়াল কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পর্যালোচনা শেষে আদালত এ রায় দেয়। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোজাম্মেল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী।

জামান / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়