ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৫:২০

‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার, এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ১০ই ডিসেম্বর বগুড়ায় পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস।

এ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে সকাল ১০ ঘটিকায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় এবং র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক মোঃ শফিকুল ইসলাম শফিক, সহঃ সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন, আইন সম্পাদক রাজিয়া সুলতানা, পারভিন আক্তারসহ সংগঠনের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যরা যা বলেন, বিগত দিনে মানুষের কথা বলার অধিকার, এক কথায় বাক স্বাধীনতার অধিকার, দেশের বিভিন্ন জায়গায় গুম-খুন, নির্যাতন, আয়না ঘরের মতো বিভৎস পরিবেশ ও পরিস্থিতি তৈরি হয়েছিল। এই আয়না ঘর মুক্ত দেশ গড়তে, গুম-খুন আর যেন ভবিষ্যতে না হয়। আর যেন কোন মায়ের বুক খালি না হয় সে দিকে সজাগ থাকতে হবে। বক্তারা আরও বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে সকল স্তরে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে সরকার প্রতিশ্রুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে এর সুফল পায় সে দিকে দৃষ্টি রাখতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকলের অধিকার সমুন্নত রাখার প্রত্যয়ে সচেষ্ট হতে হবে।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত