কমলগঞ্জে গাঁজাসহ আটক ৩
মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর ফাঁড়ি পুলিশের অভিযানে প্রায় ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। সোমবার (৯ডিসেম্বর) মধ্যরাতে শমশেরনগর- ব্রাহ্মণবাজার রোডের সরিষতলা বাজারে চেকপোস্ট চলাকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে ৬ কেজি ৭০০গ্রাম গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করে ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগানের অনীল খাড়িয়া (৩০), রাজেন খাড়িয়া (২৪) ও সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক জানান, ‘শ্রীমঙ্গল থেকে মাদকের একটি চালান কুলাউড়ার ব্রাহ্মণবাজার যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বহনের দায়ে একটি সিএনজি চালিত অটোরিকাসা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত