ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় আগুনে ভস্মীভূত ককসিট কারখানা


সালে আহমেদ, ডেমরা photo সালে আহমেদ, ডেমরা
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৫:৫২

রাজধানীর ডেমরায় আগুনে ভস্মিভূত মন্ডল এন্টারপ্রাইজ নামের একটি ককসিট তৈরির কারখানা। সোমবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ডগাইর ফার্মের মোড় কাউন্সিলর অফিস সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মন্ডল এন্টারপ্রাইজ নামের একটি ককশিট তৈরির কারখানার সাথে লাগোয়া একটি চায়ের দোকানের এলপি গ্যাসের চুলা থেকে সকাল ৯ টার দিকে আগুন লাগে এই কারখানায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডেমরা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় মন্ডল এন্টারপ্রাইজ নামের ককশিট তৈরির কারখানার পুরোটাই ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে ডেমরা ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার ওসমান গনি বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট একযোগে কাজ করে প্রায় ৪০ মিনিটেই আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। এটি একটি ফোম জাতীয় কারখানা হওয়ার কারণে খুব দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে কারখানা ভস্মীভূত হয়ে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়