ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে কৃষকের খড় পুড়ে দেওয়ার অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৫:৫৭

জয়পুরহাটের আক্কেলপুরে রাতের বেলা উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় কৃষকের খরের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে ১০ বিঘা জমির খর পড়ে ছাই হয়েছে বলে কৃষক মামুনুর রশিদ দাবি করেছেন। ঘটনাটি সোমবার দিবাগত রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের নারিকেলী ঘোলাগাড়ি গ্রামে ঘটেছে। এ ঘটনায় কৃষক মামুনুর রশিদ এবং আবদুল বাছেদ নামের দুই জন বাদি হয়ে থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

থানায় দেওয়া অভিযোগ এবং ক্ষতিগ্রস্থ কৃষকের সাথে কথা বলে জানা গেছে, ওই গ্রামে সোমবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় কিছু লোকজন উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজাচ্ছিলেন। এতে গ্রামের বাসিন্দাদের ঘুম এবং ছেলে-মেয়েদের পড়া লেখায় বিঘ্ন হচ্ছিল। এসময় স্থানীয় কৃষক মামুনুর রশিদ এবং আবদুল বাছেদ তাদের উচ্চ স্বরে গান বাজনা বাজাতে নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা বাড়িতে চলে গেলে রাত তিনটার দিকে খরের দুইটি গাদায় আগুন জ্বলছে বলে খবর পান কৃষক মামুনুর রশিদ। স্থানীয়দের সহায়তায় খরের গাদার আগুন নিভিয়ে ফেলেন তিনি। এতে তাঁর ১০ বিঘা জমির খর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কৃষক মামুনুর রশিদ এবং আবদুল বাছেদ বাদি হয়ে তাদের প্রতিবেশী আ. রাজ্জাক বাবু, মো. লতিফ, রুস্তম, ছাইফুল এবং মিষ্টনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কৃষক মামুনুর রশিদ বলেন, তারা মাঝেমধ্যেই রাতের বেলা উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজায়। এতে আমাদের রাতের ঘুম এবং ছেলে-মেয়েদের পড়ার ক্ষতি হয়। সেই রাতেও তারা বক্স বাজাচ্ছিল। আমরা কয়েকজন তাদের নিষেধ করতে গেলে অকথ্য ভাবে গালি দিয়ে মারপিট করার জন্য আমাদের উপর হামলা করে এবং হুমকী দেয়। পরে ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি আমার দুইটি খরের গাদা আগুনে পুড়ছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত আ. রাজ্জাক বাবু বলেন, সোমবার রাতে গ্রামের কিছু ছেলেরা খাওয়া দাওয়ার আয়োজন করে। তারা সন্ধ্যা রাতে কিছুক্ষণ সাউন্ড বক্স বাজিয়েছে। আমি সেখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই। পরে রাত সাড়ে দশটার দিকে মামুনুর রশিদ এবং আবদুল বাছেদ এসে সাউন্ড বক্সের তার কেটে বক্স ভাঙচুর করে চলে যায়। সকালে শুনি তার খরের গাদায় কে বা কাহারা আগুন দিয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিয়েছে। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ