পাটগ্রামে মাদ্রাসার কাজে বাধা প্রদানের অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রামে মাদ্রাসার কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে সফিয়ার রহমানের বিরুদ্ধে। উপজেলার রহমানপুর ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসার উন্নয়ন কাজে এ বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার পরিচালনা কমিটি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম রিপন, মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ রানা ও কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর - দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য এবং ওই মাদ্রাসার সভাপতি প্রভাষক আতাউর রহমান। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার ভবন নির্মাণে সময় মৃত রশিদুল ইসলাম, মৃত ওমর আলী, মৃত সাইমুদ্দিন, মৃত কমির উদ্দিন ও মোঃ করিম আলী ১০০ শতাংশ জমি দান করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শুরু হলে মৃত ওমর আলীর ছেলে সফিয়ার রহমান মাদ্রাসার কাজে বাধা প্রদান করেন। ২০১৯ সালে সফিয়ার রহমান আদালতে মামলা দায়ের করলে তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজির হোসেন ও শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া কে তদন্ত সাপেক্ষে আদালতে রিপোর্ট প্রেরণের নির্দেশ দেন। সফিয়ার রহমানের অভিযোগের তদন্ত ও মাদ্রাসার নামে মৃত ওমর আলীর দানকৃত জমি মাদ্রাসার নামে বহাল রেখে আদালতে রিপোর্ট প্রেরণ করলে ওই মামলা খারিজ করে দেন আদালত। পরবর্তী সময়ে আদালতে উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে পিতার দানকৃত জমি সফিয়ার রহমান না দাবি জানিয়ে মাদ্রাসার নামে দেওয়ার কথা বলেন। এবং মাদ্রাসার কাজে সহযোগিতর কথা জানালেও মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে সফিয়ার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই মাদ্রাসার কমিটির বিরুদ্ধে মন্তব্য দেন এবং তাঁর সাথে সরাসরি দেখা করার কথা বলেন।
T.A.S / T.A.S
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস