মানবাধিকার দিবস উপলক্ষে রায়গঞ্জে ছাত্রদলের মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের নেতা শাহীন সুমনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিগত সরকার গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছে এবং বিএনপি ও সাধারণ মানুষের ওপর চালিয়েছে অত্যাচার, গুম ও খুন। এসব নির্যাতনের প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ সরকার গত ৫ আগস্ট দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
তারা অবিলম্বে সকল গুম ও হত্যার সঠিক বিচার এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, “মানবাধিকার দিবসে আমাদের একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো, এ দেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করা।”
T.A.S / T.A.S
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে