৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। চরম দুর্ভোগে পড়ে বয়স্কসহ শিশুরা। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।
তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ৬টি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।
T.A.S / T.A.S
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য