ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ১২:৪৩

গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার এক নারীসহ চার যাত্রী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মামুন মিয়া (২৯) দুলাল মিয়া (২৭) এবং সালেহা আক্তার (২৪)। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত মামুন মহানগরীর বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা চৌরাস্তা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীবাহী অটোরিকশাকে দ্রুত গতির একটি টাক পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সামনে থাকা কাভার্ডভ্যান ও পেছনের ট্রাকের মাঝখানে পড়ে অটোরিকশার যাত্রী দুলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফাহাদ বলেন, রাতেই তিনজন পুরুষ এবং একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা