কোটালীপাড়ায় কারখানার গ্রিল কেটে দুধর্ষ চুরি
গোপালগঞ্জের কোটালীপাড়ার ছত্রকান্দা মোল্লার হাট বাজারে অবস্থিত সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি প্লাস্টিক কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিন জানা যায়, কারখানার জানালার লক ভেঙে গ্রিল কেটে অফিসকক্ষে ঢুকে টেবিল, আলমারির ড্রয়ার ভেঙে ২ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। এ সময় বাজারের কয়েকটি দোকানের নিরাপত্তা বাতি ভেঙে ফেলে ও পার্শ্ববর্তী কয়েকটি ঘর বাইরে দিয়ে আটকে দেয় তারা। সকালে কারখানার কোষাধ্যক্ষ অফিস খুলতে এসে চুরির ব্যাপারটা বুঝতে পেরে ফোনে কর্তৃপক্ষকে জানান।
কারখানার ম্যানেজার সরদার রাশেদুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, সহকারী ইস্রাফিল বিশ্বাস বিকেল ৫টায় ছুটি নিয়ে চলে যায়। আমি অফিস আটকে সন্ধ্যা সাড়ে ৭টায় কারখানা ত্যাগ করি। রাতে দুজন শ্রমিক ভেতরে কাজ করছিল। সকালে ফোন পেয়ে কারখানায় এসে চুরির ঘটনা অবগত হই।
তিনি আরো জানান, টেবিলের ড্রয়ার ভেঙে ২ লোখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। আমি এ ঘটনা তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ ব্যাপারে কারখানার মালিক বদিউজ্জামান বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকায় আমার বিরোধী একটি পক্ষ আছে। তারাই এ চুরির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সরদার রাশেদুল ইসলাম বাবুল বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এমএসএম / জামান
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা