ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে মৎস্যচাষের মটর থেকে অবৈধ সেচ বাণিজ্যে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৩:৩৭

রাজশাহীর তানোরে মৎস্যচাষের মটর থেকে অবৈধ সেচ বাণিজ্যে কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।অবৈধ সেচ বাণিজ্যে বন্ধে,এ মটরের সংযোগ বিচ্ছিন্ন করা না হলে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে গ্রামবাসি আতংকিত হয়ে পড়েছে। তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন গ্রামের আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী সৈনিক লীগ নেতা সাদেকুল ইসলামের ভাই।

তিনি মিথ্যা তথ্য দিয়ে শিবপুর মৌজায় পুকুর পাড়ে মৎস্য চাষের নামে মিনি ডিপ স্থাপন করেছেন। কিন্ত্ত রাজনৈতিক প্রভাববিস্তার করে পুকুরে পানি না দিয়ে। সেচ নীতিমালা লঙ্ঘন ও জোরপুর্বক বিএমডিএর গভীর নলকুপের  কমান্ড এরিয়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে  তিনি উচ্চমুল্য সেচ বাণিজ্যে করছেন। ব্যক্তিগত মটর হওয়ায় তিনি সেচ নীতিমালা লঙ্ঘন করে নিজের ইচ্ছেমতো সেচ চার্জ আদায়ের নাম চাঁদাবাজি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক সকালের সময়কে জানান, ড্রেন মেরামত, ভোল্টেজ বাড়ানো নানা অজুহাতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

এছাড়াও কৃষকের জমি তিনি ফড়িয়া আলু চাষিদের কাছে ইজারা দিয়েও টাকা নয়ছয় করছেন।তার এসব অবৈধ কাজে মদদ দিচ্ছে পল্লী বিদ্যুতের এজিএম কামাল হোসেন। এতে কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।তবে কেউ কোনো প্রতিবাদ করতে পারছেন না। কৃষকেরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি নৌকার পক্ষে ভোট দিতে কৃষকদের বাধ্য করেছে। যারা নৌকায় ভোট দিবেন না তাদের জমিতে সেচ দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। ফলে কৃষকেরা বাধ্য হয়ে নৌকার পক্ষে ভোট দিয়েছেন। তানোর পল্লী বিদ্যুৎ যথারীতি এই অবৈধ মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে মদদ দিচ্ছে।

অথচ সেচ নীতিমলা অনুয়ায়ী সেচ কমিটির অনুমোদন ব্যতিত যেকোনো মটর থেকে কৃষি জমিতে সেচ দেয়া হলে সেই মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা।কিন্ত্ত অজ্ঞাত কারণে পল্লী বিদ্যুৎ সমিতি নিরব রয়েছে।কিন্ত্ত মোহাম্মদপুর মৌজায় পুকুর থেকে স্যালোমেশিন দ্বারা আলুখেতে সেচ দেয়া বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ,এমনকি বাণিজ্যিক মটরের সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয়া হয়েছে বলে জানান কৃষক নমির উদ্দিন।

এসব অবৈধ মটরের কারণে বিএমডিএ’র অধিকাংশ গভীর নলকুপ লেয়ার ফেল করে অকেজো হয়ে পড়েছে। এব্যাপারে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান সকালের সময়কে বলেন, গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ মটর স্থাপনের কোনো সুযোগ নাই আর বিদ্যুৎ সংযোগ দেয়ার তো প্রশ্নই আসে না।

এব্যাপারে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি তানোর এরিয়া ম্যানেজার (ডিজিএম) জহুরুল ইসলাম সকালের সময়কে বলেন, মৎস্য চাষের মটর থেকে কৃষি জমিতে সেচ দেয়া যাবে না। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

T.A.S / T.A.S

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ