ঢাকা শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রায়গঞ্জে ভ্যানে করে ফুলের চারা বিক্রি করে লাভবান বিক্রেতারা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৩:৩৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন স্থানে ভ্যানে করে বিক্রি হচ্ছে নানা প্রজাতির ফুল ও ফলের চারা আর তাতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বিক্রেতারা। প্রতিদিন তারা আয় করতে পারছেন কমপক্ষে ৭শ’ থেকে এক হাজার টাকা। আর তাতে খেয়ে পড়ে মোটামুটি ভালই আছেন সবাই।

সরেজমিনে লক্ষ্য করা গেছে, ভ্যান গাড়ীতে চারা গাছের পসরা সাজিয়ে বিভিন্ন অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন ভ্রাম্যমাণ নার্সারির ভ্যান চালক। বৃক্ষপ্রেমীদের নজর কাড়ছে ভাসমান নার্সারিগুলো। হাতের নাগালে পেয়ে পছন্দের প্রয়োজনীয় গাছ কিনে বাড়ি ফিরছেন পথচারীরা।

উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় ভ্রাম্যমাণ নার্সারি থেকে ফুল গাছের চারা সংগ্রহ করতে আসা আব্দুল আলিম ও সোহেল রানা বলেন, বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধির জন্য গাঁদা, গোলাপ ও বেলিফুল গাছের চারা ক্রয় করলাম। দাম অনেক কম পেয়েছি। অনেক দিনের শখ ছিলো বাড়ির আঙিনায় ফুল গাছের চারা রোপণ করবো কিন্তু হাতের নাগালে চারা না পাওয়ায় তা আর সম্ভব হচ্ছিল না।

এ দিকে ভ্রাম্যমাণ ভ্যানে করে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে যে সমস্ত ফুলের চারা বিক্রি হচ্ছে তার বেশিরভাগই হাইব্রিড। আর এ সমস্ত ফুল গাছগুলো যারা কিনছেন তারা শখের বসে কিনছেন। 

অনেকের মন্তব্য হচ্ছে ৩০-৪০-৫০ টাকায় কিছুই হয় না। কিন্তু একটা ফুলের চারা লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। উপজেলায় প্রায়  ১০ থেকে ১৫ জন ভ্রাম্যমান ফুল গাছ ব্যবসায়ী  প্রতিদিন এ সমস্ত ফুল গাছ  বিক্রি করে সাবলম্বী হচ্ছেন বলেও  জানান ব্যবসায়ীরা।

এ ব্যাপারে কথা হয় রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ ভ্যানে করে ফুলের বৃক্ষ বিক্রি করতে আসা ধনুট উপজেলার মো. রিপন মিয়া (৩৫) এর  সাথে। তিনি জানান, গত তিন বছরের থেকে এ বছর ব্যবসা একটু ভালো। তার কাছে সবনিম্ন ৪০ টাকার মধ্যে গাঁদা ফুলের চারা রয়েছে। গাঁদাফুল ছাড়া অন্যান্য বিভিন্ন রকমের ফুল তার কাছে পাওয়া যাচ্ছে। তাছাড়া ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করছেন তিনি। এগুলোর বেশিরভাগই হাইব্রিড। শহরে এসব গাছের  চাহিদা বেশি এবং অল্প একটু জায়গাতেও এই গাছগুলি বেড়ে উঠতে পারে। যদিও এ সমস্ত ফুলের স্থায়িত্ব থাকে মাত্র দুই থেকে তিন মাস। তারপরও লোকজন তার কাছ থেকে চারা কিনছে। কেউ চারাগুলি লাগাচ্ছেন বাড়ির আঙিনায়, বারান্দায়, কেউবা ব্যস্ত রয়েছে ছাদ বাগানে।

উপজেলার চান্দাইকোনা এলাকার ছাদ বাগানী স্কুল শিক্ষিকা মাহবুবা খাতুন জানান, ২০ টাকায় জবা ফুলের চারা, ৫০ টাকায় গোলাপের চারা, ২৫ টাকায় কৃষ্ণচূরা মরিচ ও ১০ টাকায় ভালজাতের পেঁপের চারা মিলছে ভ্রাম্যমাণ নার্সারিতে। এসব চারা গাছ মাটির টবে কিংবা প্লাষ্টিকের পুরানো পাত্রে রোপণ করা সহজ। সস্তায় পছন্দের গাছের চারা সংগ্রহ করতে পেরে বাগানীরাও আনন্দ প্রকাশ করেছেন।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  আব্দুর রউফ  জানিয়েছেন, উদ্যোক্তরা প্রশিক্ষণ নিয়ে নিজস্ব জমিতে নার্সারী ব্যবসা করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।উদ্যোক্তারা নিজস্ব বাগানের সৌন্দর্যবর্ধণে নতুন নতুন গাছ সংগ্রহে ভাসমান নার্সারির উপর আস্থা পাচ্ছেন। এতে এলাকায় ভ্রাম্যমাণ নার্সারির ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে।

T.A.S / T.A.S

নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার

বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা

নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব

সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন

বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো

পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক

অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে

রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ