ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জে ১২০ লিটার চোলাই মদ জব্দ,আটক - ১


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৪:৪

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কালীগঞ্জে ১২০ লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট দেউলিয়া গ্রামে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১২০ লিটার চোলাই মদ সংরক্ষণের দায়ে ছোট দেওলিয়া গ্রামের মৃত আদ্ভানী পালমার পূত্র ইগ্নেসিয়াস পালমাকে (৬২) আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ইগ্নেসিয়াস পালমা দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।  জিজ্ঞাসাবাদে ইগ্নেসিয়াস পালমা পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেন, আসন্ন বড়দিন উপলক্ষে অবৈধ বিক্রয়ের জন্য চোলাইমদ সংরক্ষণ করে। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর (১২) ১২/২৪।

এবিষয়ে জানতে চাইলে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন মুঠোফোনে প্রতিবেদককে বলেন, আসন্ন বড় দিন উপলক্ষে মাদক ব্যবসায়ী চোলাই মদ সংরক্ষণ করছিল। মাদকবিরোধী অভিযানে চোলাই মদ জব্দসহ এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

T.A.S / T.A.S

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত