ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটির সিপিডিএস ইউএনডিপির সহযোগিতায় সফট স্কিল উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেছে


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ১২-১২-২০২৪ বিকাল ৬:৫৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) বিভাগ ইউএনডিপির ফিউচারনেশন-এর সহযোগিতায় “ইমপ্লয়েবিলিটি মাস্টার ক্লাস অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি” শীর্ষক সফট স্কিল উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হল, তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। সিপিডিএস  পরিচালক মোহাম্মদ নাজমুদদোজা স্বাগত বক্তব্য প্রদান করেন। ফিউচারনেশন ইউএনডিপির প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায়ও বক্তব্য রাখেন।

গ্রামীণফোনের ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স (পি অ্যান্ড ও) বিভাগের প্রধান মি. রিফাকাত রশিদ ক্যারিয়ার সেশন পরিচালনা করেন। পরে, ফিউচারনেশন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্রিটিশ কাউন্সিল কোর্সের জন্য ৯১৫টি এবং টেক কোর্সের জন্য ২০০টি স্কলারশিপ প্রদান করে। এছাড়াও, রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, সিএসই এবং ইইই বিভাগের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজের সচিব, সিএমএল-এর পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'উচ্চশিক্ষায় নীতি ও নৈতিকতা' বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা