ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু -কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, ঝিনাইদহ শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। ক্রীড়া উৎসবে ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় এবং এইড ফাউন্ডেশন এর একশত ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর এ খেলায় অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে প্রায় ১৩ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী শিশুদের বাবা মায়েরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন তারা আমাদের সূবর্ণ নাগিরক, তাদের সকল বিষয়ের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন তাদের বাবা-মাদের কেউ ধন্যবাদ যারা এই শিশুদের চাহিদা পূরণ করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন ক্রীড়া উৎসব আমাদের সুবর্ণ নাগরিকদের অনেক আনন্দ দিয়েছে তারা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান