ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভূমিসেবা সার্ভার সচল না থাকায় ঝিনাইদহে জমির নামজারি ও খজনা বন্ধ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩-১২-২০২৪ বিকাল ৫:৫৬

ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় ঝিনাইদহে প্রতিদিন সরকার ৫০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। সফটওয়ার উন্নয়ন কাজের কারনে প্রায় ১৫দিন যাবৎ ভুমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় ঝিনাইদহের ৬ সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল রেজিষ্ট্রি বন্ধ রয়েছে। এতে জনভোগান্তি চরম পর্যায় পৌঁছায়েছে। আর ১৫ দিনে সরকার সাড়ে ৭ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। জমি কেনাবেচা না করতে পেরে মানুষ নানাবিধ সংকটে পড়েছে।

ঝিনাইদহ জেলা রেজিষ্ট্রি অফিস সুত্রে জানা গেছে, ডিসেম্বর মাস আসলে ঝিনাইদহ জেলায় জমি কেনাবেচা বৃদ্ধি পায়। সেই হিসেবে প্রতিদিন গড়ে ৬টি সাব-রেজিষ্ট্রি অফিসে ৫০০ করে দলিল হয়, যা থেকে সরকার আনুমানিক ৫০ লাখ টাকার রাজস্ব অর্জন করে। কিন্তু গত ১৫ দিন যাবৎ ভুমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির নামজারি ও খাজনা গ্রহন বন্ধ রয়েছে।

মহেশপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (নায়েব) হাসিবুর রহমান জানান, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিষ্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা কৃতান্ত বিশাস জানান, ভুমিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না। এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানী ও ভোগান্তিতে পড়ছে।

হারুন মোল্লা নামে এক জমির মালিক জানান, তিনি ১৩দিন আগে নামপত্তনের আবেদন করেছিলেন। কিন্তু ভুমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির খাজনা নিতে পারছে না মধুহাটী ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা। ফলে জমির নামজারি হচ্ছে না। টাকার প্রয়োজনে তিনি জমি বিক্রি করবেন বলেন জানান।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিল জানান, সফটওয়ার আপগ্রেডেশনের জন্য সাময়িক ভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকতে পারে। আবার কোন কোন সময় কাজও করছে। তিনি বলেন জমির মালিকদের সাময়িক অসুবিধা হলেও দ্রুতই ভূমিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়