মসজিদের টাকা আত্মসাৎ ও নামাজ আদায়ে বাঁধা দেয়ায় এলাকাবাসীর মানববন্ধন
চট্টগ্রাম চন্দনাইশে নিজের পিতার মসজিদ দাবী করে,মসজিদের টাকা আত্মসাৎ করে এবং এলাকাবাসীকে নামাজ পড়তে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১৩ ডিসেম্বর (শুক্রবার) বিকালে দোহাজারী পৌরসভার নাছির মোহাম্মদ পাড়া এলাকায় আওয়ামীলীগ স্বৈরাচারের দোসর,দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সাল,তার ভাই খোরশেদ আলম রিজভী,আওয়ামী লীগ নেতা মনসফ আলী, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী জুয়েল সহ তার পরিবার কর্তৃক বিগত ১৬ বছর ধরে শামসের আউলিয়া জামে মসজিটি প্রশাসন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় দখলদারিত্বদের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ,এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধাঁ প্রদানের এবং কমিটি ছাড়া একক মসজিদ পরিচালনা ও মিথ্যা মামলাসহ নানা অনিয়ম হয়রানীর প্রতিবাদ এবং বিচারের দাবিতেড় নানান অভিযোগ তুলে ধরেন বক্তারা।
মানববন্ধনে দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর ও আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মোহাম্মদ বাহাদুর ইসলাম,মোহাম্মদ ইউনুস, শাহ আলম,সাইফুল ইসলাম সুমন,নাসির উদ্দিন,দিল মোহাম্মদ, ছাবের, ফারুক, নয়ন প্রমুখ। এসময় বক্তারা বলেন,বিগত ১৬ বছর একটি পরিবার নিজের মসজিদ দাবী করে সমাজের শত শত মানুষ মসজিদের খতিব মাওলানা খোরশেদ আলমের পিছনে নামাজ আদায় করছেন না উল্লেখ করে বলেন,আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রশাসনসহ উভয় পক্ষকে নিয়ে সমাধান না করে,তাহলে এলাকাবাসী আগামী শুক্রবার জুমার নামাজে একজন নতুন খতিব ও কমিটি নিয়োগের মাধ্যমে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। অন্যথায় কোন আপত্তিকর ঘটনার জন্য এলাকাবাসীকে দায়ী করতে পারবেন না প্রশাসন।
T.A.S / T.A.S
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ