শহীদ বায়োজিদ বোস্তামির কবর জিয়ারত করলেন ধামইরহাট সরকারি এম এম কলেজের অধ্যক্ষ
নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ বায়েজিদ বোস্তামির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তাঁর কবর জিয়ারত করা হয়েছে। কলেজের সদ্য নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে ১৩ ডিসেম্বর বাদ জুম্মা চকচন্ডি জামে মসজিদে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে উপস্থিত মুসল্লি, ছাত্র প্রতিনিধিদের নিয়ে কবর জিয়ারত করেন এবং তাবারক বিতরণ করা হয়। পরে শহীদ বায়েজিদ বোস্তামির পরিবারের সদস্যদের খোজ খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ও উপস্থিত ছাত্র প্রতিনিধিবৃন্দ। এ সময় সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মো. শামীম উল হাসান, শহীদ বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল হাসান, ছাত্র প্রতিনিধি, মোঃ রিফাতুল হাসান চৌধুরি সৈকত, মোঃ ফয়সল আহমেদ, নুর আলম হোসেন রাজ, মো. নুর আলম, শাহারিয়ার, রিজু আহমেদ, তুহিন হোসেনসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও কলেজের বিভিন্ন শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান