ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১৪


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ১:৩৫

ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এক মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এই দুর্ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএন-এর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

দেশটির আধাসরকারি বার্তাসংস্থা আইএসএনএ অবশ্য জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন এবং আহতের সংখ্যা ১২। আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি কুর্দিস্তানের মারিভান শহর থেকে কামিয়ারান শহরের দিকে যাচ্ছিল। সড়কটি ছিল পাহাড়ি এবং চালকের দোষেই বাসটি খাদে পড়ে এই পরিমাণ হতাহত হয়েছে।

ইরানের সড়ক যোগাযোগব্যবস্থা বেশ ভাল, কিন্তু প্রতিবছরই ব্যাপক সংখ্যক সড়ক দুর্ঘটনা হয় দেশটিতে। সড়ক দুর্ঘটনায় বিশ্বের যেসব দেশ শীর্ষে আছে, তাদের মধ্যে অন্যতম ইরান। অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার প্রধান কারণ থাকে চালকের অদক্ষতা বা গাড়ির ফিটনেস সমস্যা।

জামান / জামান

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি