নালিতাবাড়ীতে শ্রদ্ধায় ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শ্রদ্ধায় ও ভালোবাসায় শেরপুরের নালিতাবাড়ীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। অনুষ্ঠানটি সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্র যৌথভাবে আয়োজন করে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও একুশে পাঠচক্রের সদস্যদের অংশগ্রহণে একটি শোক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে সহকারী শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল, গণমাধ্যম কর্মী রনি চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিলো তখন পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার