ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী প্রেসক্লাব'র নির্বাচনে ১১ টি পদে ৩২ টি মনোনয়নপত্র বিক্রি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৩:৫৯

পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদ-২০২৪ (কার্যকাল ২০২৫)   নির্বাচননে মনোনয়নপত্র বিক্রির শেষ দিন শুক্রবার রাত সাড়ে ৭ টা শেষ সময়ে সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১ টি পদের বিপরীতে ৩২ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
তফসিল ঘোষনা করা হয়েছে বলে 

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম নুরুল আখতার নিলয় জানিয়েছেন।গত ১১ নভেম্বর বৃহষ্পতিবার ঘোষিত তফসিল মোতাবেক ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৫.৩০ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও গ্রহন, ১৭ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২১ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টা। ভোট গ্রহন ২২ ডিসেম্বর সোমবার প্রেসক্লাবের দোতলায় সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

উক্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহনের জন্য প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম নুরুল আখতার নিলয় ১ জন প্রিজাইডিং অফিসার ও ২ জন সহকারি প্রিজাইডিং অফিসার নিয়োগ করেছেন। নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ, সহকারি প্রিজাইডিং ২ জন হলেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক মো. বেল্লাল হোসেন ও সার্টিফিকেট সহকারি মো. ফারুক হোসেন।

এ বছর ৩৭ জন ভোটার তাদের ভোট প্রদান করবে। ভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম নুরুল আখতার নিলয়। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত