ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দিনাজপুর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:২৩

দিনাজপুর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয় । শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 সকাল ১১টায় আলোচনা সভায়  প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তারা বলেন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে  বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাংবাদিক ও দার্শনিকদের নির্মমভাবে হত্যা করে। তাদের উদ্দেশ্যই ছিল আমাদের মুক্তচিন্তা, মেধা ও মনন ধ্বংস করে বুদ্ধিবৃত্তিক জগতকে নিঃশেষ করে ফেলা। জাতি চিরদিন এ বরেণ্য বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন   সাংবাদিক সালাউদ্দিন আহমেদ,আজহারুল আজাদ জুয়েল , মুকুল চ্যাটার্জী.আনিস হোসেন দুলাল, ফকরুল হাসান পলাশ,সন্তোষ গুপ্ত , আব্দুর রাজ্জাক, মাসুদ রেজা হাই , লেখক আকমল হোসেন রাজু।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত