বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কাজের দরপত্র নিয়ে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কাজের দরপত্র নিয়ে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মালিকদের দাবী ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার ও উপ-সহকারী প্রকৌশলী হানিফ আহম্মেদের যোগসাজসে কাজের দরপত্র নিয়ে অনিয়ম দূর্ণীতি হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান মালিকদের দাবী উপ-পরিচালক ও উপসহকারী প্রকৌশলী নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের মনগড়া ভাবে কাজের সিডিউল তৈরী ও বিক্রয় করছেন। তবে আনিত অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করেছেন এ দুই কর্মকর্তা।
জানা গেছে, আসছে আগামী ১৫ জানুয়ারি মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিভিন্ন কাজের জন্য একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২১ নভেম্বর থেকে কাজের সিডিউল বিক্রির কথা। বিজ্ঞপ্তি দেখে ঠিকাদার প্রতিষ্ঠান মালিকরা ফাউন্ডেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে নানা অজুহাতে একের পর এক সিডিউল বিক্রির সময় দিতে থাকে। অবশেষে নানা নাটকীয়তার পর গত ২ডিসেম্বর থেকে কাজের রেট কোর্ড ছাড়াই সিডিউল বিক্রি শুরু করেন। নিজেদের পছন্দের একটি চক্রকে কাজ পাইয়ে দিতেই উপ-পরিচালক ও উপসহকারী প্রকৌশলীর যোগসাজসে এ পক্রিয়ায় সিডিউল তৈরী করেছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। এনিয়ে ওই চক্রের সদস্যদের সাথে ফাউন্ডেশনের এ দুই কর্মকর্তা একাধিক সভা করেছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার প্রতিষ্ঠান মালিক জানান, তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারী কাজ করে আসছেন। ইতিপূর্বে ফাউন্ডেশনের অভ্যন্তরেও ঠিকাদারী কাজ করেছেন। তবে রেট কোর্ড ছাড়া তিনি সিডিউল বিক্রি করতে দেখেননি। রেট কোর্ড ছাড়া সিডিউল বিক্রি করার বৈধ্যতা থাকলেও ফাউন্ডেশন কর্তৃপক্ষ গোপনে কাজের রেট কোর্ড পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে দিলে অন্য সকল ঠিকাদার প্রতিষ্ঠান মালিকগন বঞ্চিত হবেন। এজন্য রেট কোর্ড দিয়ে দিলে আমার মনে হয় স্বচ্ছ হতো।
এব্যাপারে ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার ও উপ-সহকারী প্রকৌশলী হানিফ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে দেড়িতে সিডিউল বিক্রি করার সত্যতা স্বীকার করেছেন। তবে কোনো অনিয়ম করা হয়নি বলে দাবী করেন তারা।
এমএসএম / এমএসএম
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা