ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে রাস্তার পাশে সবজি চাষ


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৩:৪৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিশেষ করে গ্রামীণ রাস্তার উভয় পাশে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন স্থানীয়রা। সিম লাউ মিষ্টিকুমড়া তিল কলা ও আম সহ বিভিন্ন ধরনের সবজি ও ফলের গাছ লাগিয়ে সংসারের প্রয়োজন মিটাচ্ছেন। অনেকেই অতিরিক্তগুলো বাজারে বিক্রয় করে সংসারের বারতি আয় করছেন। চাষ সার, কীটনাশক ও পরিচর্চার জন্য শ্রমিক খরচ ক্ষেতের অন্য ফসলের তুলনায় এক্ষেত্রে অনেকাংশে কম। উপজেলা কৃষি অফিস সকল প্রকার পরামর্শ দিয়ে আসছেন।

উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের শালপাড়ার সাবুর মোড় থেকে পরিষদ যাওয়ার রাস্তার উভয় পাশে রঘুনাথপুর এলাকায় এসব সবজি ও ফলের চাষ দেখায় যায়। ওই এলাকার হাফিজার রহমানের ছেলে মোঃ শাহাদৎ হোসেন প্রায় ৩’শ মিটার পাকারাস্তার ২’পাশে তিল চাষ করেছেন। তিনি বলেন, আমার মতন এলাকার অনেকেই কয়েক বছর যাবৎ বিভিন্ন রকমের সবজি আর বিশেষ করে তিল চাষ করে আসছি। একই এলাকার লোকমান হোসেনের স্ত্রী লাইলী বেগম রাস্তার পাশে সারি করে বাঁশ কঞ্চি ও জিআই তারের ঝাঁংলায় সিম গাছ লাগিয়েছে। গরু ছাগলের হাত থেকে রক্ষায় গাছের গোড়া বাঁেশর কঞ্চি ও পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সংসারে প্রতিদিন তরকারি জন্য বিভিন্ন সবজির প্রয়োজন হয়। এজন্য রাস্তার পাশে জায়গাগুলোতে জঙ্গল হয় এসব ঝোপঝার পরিস্কার করে সিম লাউ ও মিষ্টিকুমড়ার গাছ লাগিয়েছি। এসব গাছের ফল সংসারের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বাজারে বিক্রয় করে বাড়তি কিছু আয় হয়। উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তায় এসব সবজি ও ফলের গাছ দেখা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় রাস্তার উভয় পাশের জায়গায় স্থানীয়রা বিভিন্ন প্রকারের চাষাবাদ করে থাকে। আমরা কৃষি অফিস থেকে তাদের সার্বিক সহযোগিতা করে আসছি বলেও জানান তিনি।

T.A.S / T.A.S

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ