ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আওয়ামীলীগ সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৩:৪৬

নওগাঁর ধামইরহাটে আলমপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মন্ডলের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং ঐতিহাসিক মাহিসন্তোষ মাজারের টাকা আত্মসাৎ করাসহ নানান অপকর্মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে  ডিসেম্বর আঞ্চলিক মহাসড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য এবং সাধারণ জনগণ। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার মাহি সন্তোষ মাজার এলাকার প্রায় ২শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, মাজার মসজিম ইমাম আব্দুর রহিম, মোয়াজ্জিন আব্দুল মালেক, খাদেম মঈন উদ্দীন, রাজু আহমেদসহ মাজার এলাকার গ্রামবাসি।

মানববন্ধনে বক্তারা জানান, আলমপুর ইউপি চেয়ারম্যান ওসমান গনি মন্ডল দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন ভাবে মানুষকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানিমূলক কর্মকান্ড করছেন। পাশাপাশি বিগত ১৫ বছর ধরে মাহি সন্তোষ মাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকা অবস্থায় মাজারের টাকা আত্মসাৎ করা সহ ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের নিকট থেকে বিভিন্ন ধরনের ভাতার কার্ড, জন্ম সনদ, মৃত্যু সনদ প্রদানের জন্য মানুষকে জিম্মি করে টাকা আদায় করেছে। মানববন্ধনে লুটপাট ও দূর্নীতির সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানকে দ্রুত অপসরণ ও আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান সাধারণ জনগণ। সবশেষে উপজেলা নির্বাহী অফিসে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন