ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-১২-২০২৪ দুপুর ৩:২৭

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) দিবস উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। পরে সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে সেজে উঠেছে রায়গঞ্জ উপজেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহল। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে রায়গঞ্জ  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির সকল দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। 

এরপর একে একে রায়গঞ্জ থানা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। 

অপর দিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা মহান মুক্তিযুদ্ধে সকল শহদীদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করেন।এছাড়াও মহান গৌরবের এইদিনে সমগ্র উপজেলা ঘুরে দেখাগেছে, নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে দিবসটি। বিজয় দিবসটিকে স্মরণীয় করতে আগ্রহের কমতি নেই জনসাধারনেরও। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাব ও সমিতিগুলো আয়োজন করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা মনোমুগ্ধকর অনুষ্ঠানের। স্মরণ করা হয় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের। যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে সেইসব ৩০ লক্ষ নরনারীকে। যা যুব সমাজ সহ আকৃষ্ট করে ও দৃষ্টি কারে সর্বস্তরের জনসাধারনের। স্মরন করিয়ে দেয় সেদিনের ভয়াবহতা ও আনন্দে গাঁথা দিনগুলোর কথা।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, দেশের গনতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এমনিভাবে এক কাতারে কাজ করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে সোনার বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬