ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বিজয় দিবসে চন্দনাইশ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-১২-২০২৪ রাত ১০:৫২

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরস্থ শাহ্ আমিন পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে শাহ্ আমিন পার্কে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মাহমুদুর রহমান (মাহাদুর) সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম. মোজাম্মেল হক।আলোচনায় অংশ নেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান চৌধুরী, কামাল উদ্দিন, বাবু খান, শামসুদ্দিন মেম্বার, মোহাম্মদ মহসিন, এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, মনজুর মোরশেদ চৌ., ওসমান গনি বাবু, জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সিরাজুল মোস্তফা, আলমগীরুল ইসলাম, নুরুল কবির, আল মাহমুদ হিরু, নেছার উদ্দিন চৌ., শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, আব্দুল মান্নান রানা, রিয়াদ হোসেন, এডভোকেট শফিউল হক সেলিম, নুরুল হুদা বাবর, মোজাম্মেল হক মেম্বার, নওশা মিয়া সওদাগর, সেলিম উদ্দিন ভুইয়া, মাষ্টার রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান, খুরশেদ আলম, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুচ ছালাম চৌ., গোলাম রসূল বাবুল, আলমগীর আলম প্রমূখ।

সোমবার বিকাল ৩টা থেকে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড র‌্যালি নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহ্ আমিন পার্কে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী ও বিএনপির সমর্থকরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত