ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দোহাজারীতে ৭ শতাধিক মানুষকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দিলো ব্লাড ব্যাংক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ১২:১৯

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া এলাকার বিভিন্ন বয়সী সাত শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার রক্তদান সংশ্লিষ্ট একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'দোহাজারী ব্লাড ব্যাংক'।

গতকাল দোহাজারী পৌরসভার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'ঈদপুকুরিয়া সমাজ সেবা সংঘ'র অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন, কবর খননকারী ও মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান উপলক্ষে ঈদপুকুরিয়া দিদারের দোকান সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়কালে উপস্থিত ছিলেন- দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দিন, ওয়াহিদ রনি, মেহেরুল হাসান, খন্দকার মো. সাইফুদ্দীন, কার্যকরী সদস্য মিজান, জাহেদ, দোলোয়ার, শিরীন সুলতানা, সহ-কার্যকরী সদস্য সাহেদ, হাবীব, অভি, ফাহিমুল হুদা। পরে এলাকার ১০ জন কবর খননকারী ও মসজিদের ১০ জন ইমাম মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

'ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ'র সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আকবর সেভেন গ্রপের সিইও মো. আকবর আলী। উদ্বোধক ছিলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী, মাওলানা আনোয়ার হোসেন, মোহাম্মদ জাফর মাষ্টার।

এসময় 'ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ'র নাজিম উদ্দিন, আরাফাত উদ্দিন, হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম, রেজাউল করিম, রিয়াদ আমিন, ওমর ফারুক, আবদুল হাদি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান