ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বগুড়ায় হোটেল ম্যানেজার খুন


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ২:১৪

বগুড়া শহরের মাটিডালি এলাকায় বিপুল (৪২) নামে আবাসিক হোটেলের এক ম্যানেজার খুন হয়েছেন। নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপড়া গ্রামের আব্দুল মজিদ ব‍্যপারির ছেলে। তিনি মাটিডালি এলাকার সান সাইন নামের একটি আবাসিক হোটেলে ম‍্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি  সেনাবাহিনীতে কর্মরত এক সেনা সদস্যের সাথে বিপুল তার একমাত্র কন্যাকে বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে তার কন্যার কথিত প্রেমিক মাটিডালি এলাকার হাফিজার রহমানের ছেলে শামীম। এরপর প্রলোভন দিয়ে ফুসলিয়ে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ওই বখাটে। এ ঘটনায় বিপুল বগুড়া সদর থানায় একটি অভিযোগ দেন। 

পরে পুলিশ অপহৃত মেয়েকে উদ্ধারে অভিযান চালায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে শামীম। বিপুলকে হত্যার উদ্দেশ্যে শামীম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে সানসাইন আবাসিক হোটেলের গেটের পাশে ওঁৎ পেতে বসে থাকে। বিকেলে তিনি হোটেল থেকে বের হতেই ঘাতকরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় বিপুলের চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায়  উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত‍ ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিপুল খুনের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহত বিপুলের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত