ফরিদপুর-১ আসন এলাকায় বিজয় দিবস উদযাপনের আড়ালে খন্দকার নাসিরুল ইসলামের বিশাল শোডাউন
ফরিদপুর-১ আসন তথা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় বিজয় দিবসের কর্মসূচির আড়ালে বিশাল শোডাউন করলেন এ এলাকার সাবেক সাংসদ,কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ব্যাপক গণ-জমায়েত করে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার পাশাপাশি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করেন তিনি ও তার দল বি এন পির নেতাকর্মীরা।
দলটির হাজার হাজার নেতা কর্মী এসব অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর পরিবর্তীত প্রেক্ষাপটে এই প্রথম বিপুল উৎসব মুখরতায় নির্ভয়ে,প্রাণ খুলে বিজয় দিবস উদযাপন করলেন তারা। নির্বিঘ্ন ও ভয়শুন্য পরিবেশে বিজয় দিবস উদযাপন ঘিরে তাই ভিন্ন মাত্রার আবেগ-উচ্ছ্বাসের সৃষ্টি হয় তাদের মধ্যে। ১৬ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় বোয়ালমারীতে, ১০ টায় আলফাডাঙ্গায় ও ১১ ঘটিকায় মধুখালিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে স্থানীয় বি এন পি,কৃষক দল, যুবদল,ছাত্রদল,ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। তিন উপজেলাতেই এসব অনুষ্ঠান মালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্যাগী ও পরিক্ষিত জিয়ার আদর্শের সৈনিক,জননন্দিত,অদম্য নেতা খন্দকার নাসিরুল ইসলাম।
বোয়ালমারী পৌরসভা বি এন পির সভাপতি শেখ আফছার উদ্দীনের সভাপতিত্বে পৌর প্রাঙ্গণের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পৌর বিএনপি'র সহ-সভাপতি খান আতাউর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন,সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা,আলফাডাঙ্গা পৌর বিএনপি'র আহবায়ক রবিউল হক রিপনের সভাপতিত্বে স্থানীয় চৌরাস্তায় আয়োজিত আলোচনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সদস্য সচিব নুর জামাল খসরু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শাহিন মোল্লা,মধুখালী উপজেলা বিএনপি'র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ঈদগাহ ময়দানে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা,পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাঃ ফরিদুল ইসলাম সাগর ও ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
T.A.S / T.A.S
বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত
বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেফতার
টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক
বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার
রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত; এলাকাবাসীর অর্থায়নে দুই কিলোমিটার রাস্তা সংস্কার
ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
গোপন সূত্রের অভিযানে প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ইয়াবা, ২৯৭০ পিসসহ গ্রেফতার কারবারি
সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
শিবচরের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত