নাচোলে বিজয় দিবসের অনু্ষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত, আহত ৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই কিশোর দলের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সুমন, আরমান, রজব ও ইমন নামে ৪জন আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ (১৭) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)।
নিহত মাসুদ ও রায়হানের পরিবার জানায়, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা কিছুই জানেন না। খবর পেয়ে তারা ছুটে আসেন।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানস্থলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি ঘটনা ঘটলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেয়। পরে তারা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাওয়ার পর হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি।
ঘটনার পর থেকেই ঘটনায় জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ এবং এখন প্রজন্ত ২ জনকে আটক করা হয়েছে। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন