লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭ দিনে ৩৩ লাখ টাকা মুল্যের মাদকদ্রব্য ও মালামাল আটক করছে বিজিবি
লালমনিরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ দিনে ৩৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করছে ১৫ বিজিবি লালমনিরহাট।
বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ১০ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ০৭ দিনের বিশেষ অভিযান চালিয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বুড়িরহাট, গংগারহাট ও অনন্তপুর বিওপির সীমান্ত এলাকা থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ২৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৮.৬ কেজি গাজাসহ ০৫ জন আসামীকে আটক করে। এছাড়া রামখানা ও বাগভান্ডার বিওপির সীমান্ত থেকে ২৭ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রিপিস ও প্যান্টের থান কাপড়, রামখানা বিওপির সীমান্ত হতে ২ লক্ষ ৪৫ হাজার টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী (পন্ডস ক্রিম, জনশন বেবি লোসন, মেডিসালিক মলম এবং জিলেট ব্লেড) এবং অনন্তপুর ও রামখানা বিওপির সীমান্ত হতে ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় ১৫ বিজিবি।
এছাড়া লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতায় থাকা দৈখাওয়া, ঝাউরানী ও দিঘলটারী বিওপির সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের বাংলাদেশী ধানের বীজ এবং মোগলহাট বিওপির সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ৭ হাজার টাকা মূল্যের ৬৫ লিটার ডিজেল আটক করে বিজিবি। পরে আটককৃত বিভিন্ন মালামাল ও মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে ০৬ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে তারা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং চোরাকারবারিদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি