ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১১:৩৯

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জ্বালানি ও তেল স্থাপনা ছাড়াও ইয়েমেনের একটি বন্দরে ইসরায়েলি বাহিনী হামলার দাবি করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভিতে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগর হোদেইদাহে বৃহস্পতিবার ভোরে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহে একটি তেল স্থাপনায় লক্ষ্য করে হামলা হয়েছে।

তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন। এদিকে ইসরায়েলি বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হুতি গোষ্ঠীর সামরিক উদ্দেশে ব্যবহৃত স্থাপনায় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনে পাল্টা এই আক্রমণ চালালো। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে।

এই যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত এই হুতি গোষ্ঠী অন্তত ১০০টি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েলও হামলা চালাচ্ছে।

T.A.S / T.A.S

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’