ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়ায় ঘুষ নেয়ার অভিযোগে এসআই ক্লোজড


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:২৯

বগুড়ায় জেলা ছাত্রদলের সাবেক সদস্যে মোঃ রুবেল হোসেনকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এসএম মঈনুদ্দিন বলেন, রুবেলের নামে ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সাথে থেকে সাধারন ছাত্রদের উপর হামলার অভিযোগ করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে। একারনে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে যাচাই বাছাই করে বুধবার বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি এসআই তরিকুল ৫০ হাজার টাকা নিয়ে পরে ফেরত দিয়েছেন। এ ঘটনায় তাকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সদস্যের অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সাবেক নেতা রুবেলকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। রুবেলের পরিবার দাবী করেছেন, রুবেলকে ছেড়ে দেয়ার কথা বলে বুধবার বিকেলে ৫০ হাজার টাকা ঘুষ নেন এসআই তরিকুল।

পরে ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ থানায় গেলে ঘুষের টাকা অন্যের মাধ্যমে ফেরত দিয়ে থানা থেকে সটকে পড়েন অভিযুক্ত এসআই তরিকুল ইসলাম।  বিষয়টি পিপি আব্দুল বাছেদ জেলা পুলিশ সুপারকে জানালে এসআই তরিকুলকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এ বিষয়ে পিপি আব্দুল বাছেদ বলেন, ‍“রুবেল আমার গ্রামের বাসিন্দা। বিকেলে ঘুষ নেয়ার খবর শুনে আমি নিজেই থানায় যাই। আমাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের ওই আত্মীয়কে ফেরত দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে এসআই তরিকুলকে ক্লোজ করে্রেছন।”

অভিযোগের বিষয়ে এসআই তরিকুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান