ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়ায় আওয়ামীলীগের দুই শীর্ষ নেতাসহ তিনজন গ্রেফতার


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:৩৩

বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু ও বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে সস্ত্রীক গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করে র‍্যাব। অপরদিকে, আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী মোছা. লিপি আক্তারকে একই দিন রাত ৮ টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা হতে গ্রেপ্তার করে।

জানা গেছে, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

অপরদিকে, জুলাই গণহত্যাসহ ১২টি মামলা রয়েছে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকের বিরুদ্ধে। তার স্ত্রী লিপি আক্তারের বিরুদ্ধেও বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান