গোদাগাড়ীতে ১৫০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী সদরে ডাইংপাড়া মোড়ে দেলখোশ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার উপরে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মোঃ মানিক(৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটককৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ মানিক।
পুলিশ সূত্রে জানা যায়, মানিক আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত কুমার ,এ এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স সহ একটি অভিযানিক দল জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি করে এক ব্যক্তির কাছ থেকে ৩ টি জিপারযুক্ত এয়ারটাইট প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৫০০পিস ট্যাবলেট(ইয়াবা) উদ্ধার করে আলামত সহ একজনকে থানায় হেফাজতে আনা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রহুল আমিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত