ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে ফিল্মি স্টাইলে ব্যাংকে ডাকাতি


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১৯-১২-২০২৪ বিকাল ৫:২৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায়  রুপালী ব্যাংকে ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যাংকের ভেতরে থাকা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশে পাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে রাখেন।

ডাকাত দল ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে রেখেছেন। তারা১৫ লাখ টাকা এবং পুরোপুরি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানালে ব্যাংক কতৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়। অতপর তারা আরও কিছু সময় চান বলে জানা যায়। 

ব্যাংক ম্যানেজার শেখর চন্দ্র বলেন, অফিসের কাজে বাহিরে ছিলাম।  খবর পেয়ে এসে দেখি স্থানীয় জনতা  ব্যাংকে বাহিরে তালাবদ্ধ করে রেখেছে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে অস্ত্রধারী তিনজন ডাকাত অবস্থান করছে। চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। তিনি বলেন, 'ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি। 
উল্লেখ্য যে,সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত