রাণীশংকৈলে শুভ প্রাক-বড়দিন উদযাপন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শান্তা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে কেক কাটার মাধ্যমে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি গোপাল মর্মু সুগার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গনেশ রায় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন- ওসি আরশেদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পিআইও সামিয়েল মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ শাহা বাচ্চু,বাংলাদেশ খ্রিস্টান এসেসিয়েশনের সম্পাদক গোপাল রায়, অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।
এছাড়াও আদিবাসী নেতা সিংরাই সরেন মানিক, রবি নাথ রায়, সামুয়েল হেমব্রম সহ উপজেলার ৪০টি গির্জার সভাপতি-সম্পাদকসহ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের শুভ জন্মদিন পালিত হবে।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি