ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ফুলবাড়ীতে ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১২-২০২৪ বিকাল ৬:৫৫

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫১ বোতল ফেন্সিডিল সহ দুইটি মটরসাইকেল উদ্ধার করেছে।

জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ এর নেতৃত্বে, এস আই শাহানুর আলম সহ মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম বুধবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের রফিকুল ইসলামের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ০২টি মটরসাইকেলে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলামের মাদক ব্যবসায়ী ছেলে রাজু আহমেদ মটরসাইকেল ফেলে বাকি সঙ্গিরা সহ পালিয়ে যায়।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায় তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

T.A.S / T.A.S

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক