ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ২:৯

চট্টগ্রাম চন্দনাইশে অরাজনৈতিক ও সেবা মূলক সংগঠন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল সেবা, খৎনা ও কর্ন ছেদন উপলক্ষে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর (শুক্রবার)  সকাল থেকে পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন এম.এ.করিম চৌধুরী,এ.টি.এম মামুদ চৌধুরী,শেখ টিপু চৌধুরী,মাহবুবুর রহমান চৌধুরী,কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, মনজুরুল আলম চৌধুরী,এম.এম.মোর্শেদ চৌধুরী, ইঞ্জিনিয়র বোরহান উদ্দিন ফারুকী,সরোয়ার মোর্শেদ চৌধুরী মনজু,মোঃজিন্নাত স্থালী চৌধুরী,কমিশনার নুরুল ইসলাম চৌধুরী বাচা,এড, ইলিয়াস কাজলিল চৌধুরী,হামিদুর রহমান চৌধুরী,এড.রাশেদ হামীদ চৌধুরী সাইমুন,এম.সেলিম চৌধুরী,ওস্তাদ আবু ছৈয়দ চৌধুরী,আরিফুল করিম চৌধুরী,জাহিদুর রহমান চৌধুরী,ওমর ফারুক চৌধুরী প্রমুখ। এসময় অতিথিরা বলেন,আজকের স্বাস্থ্য সেবা গ্রহনকারীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই সংগঠনের উদ্যোগে এলাকার চিকিৎসা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ৭০/৮০ জন শিশুকে খতনা, ৮০/৯০ জন কিশোরির নাক ও কর্ণ ছেদন ও স্থানীয় বিভিন্ন বয়সের লোকজনের ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয়সহ সকল রোগীদের বিনা মূল্যে ওষুধ, খতনা করা শিশুদের লঙ্গি,গামছা ও টুপি প্রদান করা হয়। অতিথিরা আরো বলেন এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাদিঁবে ভুবন। এই স্লোগানকে সামনে রেখে আগামীতে এই সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য সাবেক ও বর্তমান সকল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ শিক্ষাবৃত্তি হিসাবে প্রদান করা হবে এবং রমজান শুরুর পূর্ব মূহুতে অসহায় ও দুঃস্থ পরিবারকে সেহেরী ও ইফতার সামগ্রী প্রদানের কর্মসূচী গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান